ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রিজভীর অবস্থা উন্নতির দিকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তার জ্বর নেই, কাশিও কমেছে।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার শনিবার (১০ এপ্রিল) বাংলানিউজকে বলেন, রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন। তবে এখনো তার অক্সিজেন লাগছে।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) হঠাৎ রিজভীর শারীরিক অবস্থার অবনতি ও অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে বলে জানিয়েছেন তার সহকারী আরিফুর রহমান তুষার।

তিনি জানান, রিজভীর অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তার অক্সিজেন লেভেল ৯৫-এর মধ্যে ওঠানামা করছে। বাকি সব অপরিবর্তিত রয়েছে।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজভীসহ অন্যান্য অসুস্থ নেতাদের সার্বিক খোঁজ-খবর রাখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রিজভীর অবস্থা উন্নতির দিকে

আপডেট টাইম : ০৫:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১