ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মানুষের জীবন বাঁচাতে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের দ্বিতীয় টেউ মোকাবিলা এবং মানুষের জীবন ও দেশ বাঁচাতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার বিকালে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

করোনাভাইরাসের দ্বিতীয় টেউ মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করতে সরকারকে ‘সর্বদলীয় কমিটি’ গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এখনো সময় আছে সর্বদলীয় কমিটি গঠন করে এই সমস্যার সমাধান করা যাবে। বিশাল চ্যালেঞ্জ তা জনগণের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি সব স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংকট মোকাবিলায় উদ্যোগ নেই- মানুষ বাঁচাই, দেশ বাঁচাই।

এখন মানুষের জীবন ও জীবিকাকে রক্ষা করা সবচেয়ে বড় প্রয়োজন বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি ইনফরম্যাল সেক্টরের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে। এই ইনফরম্যাল সেক্টরে যারা শ্রমিক রয়েছেন বিভিন্ন দোকান-শিল্প কলকারখানায় তাদেরকেও ভাতা প্রদান করতে হবে।

তিনি বলেন, যত দিন এই সমস্যা থাকবে বিশেষ করে লকডাউন থাকবে তাদেরকে ভাতা প্রদান করতে হবে। বিশেষ করে যারা একেবারে দিন আনে দিন খায় মানুষ তাদেরকে ব্যাপক হারে ত্রাণ সামগ্রী দিতে হবে। তাদের বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য।

বিএনপি মহাসচিব বলেন, করোনা মোকাবিলায় বিভিন্ন হাসপাতালে বেড ও আইসিইউ সংকট, করোনা পরীক্ষার অপ্রতুলতাসহ যে দুরাবস্থা চলছে তার জন্য সরকারের ব্যর্থতা, উদাসীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা দায়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মানুষের জীবন বাঁচাতে জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির

আপডেট টাইম : ১০:২০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১