ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রিজভীর পঞ্চম টেস্টেও করোনা পজিটিভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চমবারের মতো করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জ্বর নেই, কাশিও কমেছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং স্থিতিশীল। তবে তিনি এখনও আইসিউতেই আছেন এবং বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে।

রুহুল কবির রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন বলে বৃহস্পতিবার (৮ এপ্রিল) জানিয়েছেন চিকিৎসক।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে। তবে অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে।

তিনি আরও বলেন, গত বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারও পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে গত ১ এপ্রিল রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেভেল কমে যায়। এরপরই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেভেল আরও কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

ডা. রফিকুল ইসলাম জানান, তিনি বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে গিয়ে রিজভীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন। কিছু শারীরিক ব্যায়াম তিনি রুহুল কবির রিজভীকে শিখিয়ে দিয়েছেন।

তিনি বলেন, রিজভী আহমেদের অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে। তার কাশি কমেছে। এখনো আইসিইউতে আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৫% ওঠা-নামা করছে। বাকিগুলো অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রিজভীর পঞ্চম টেস্টেও করোনা পজিটিভ

আপডেট টাইম : ১১:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১