ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শিক্ষাকে আরও সহজ ও আধুনিক করা হবে : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুরো পরিবর্তিত হচ্ছে বলে মন্তব‌্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষাকে আরও সহজ ও আধুনিক করার কথা ভাবছে সরকার। বয়স যেন  জ্ঞান অর্জন করার জন্য কোনো  প্রতিবন্ধক না হয় সে বিষয়েও কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।’ বৃহস্পতিবার (৮ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেঁচে থাকার জন্য, জীবন জীবিকার জন্য হয়তো নতুন কোনো জ্ঞান অর্জন করা জরুরি হয়ে যাবে। তাই আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে, কিভাবে জীবনব্যাপী শিখতে হয়।’
 ডা. দীপু মনি বলেন, ‘একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা সমাপ্ত করে  কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পরও নতুন কোনো ক্ষেত্রে জ্ঞান অর্জন করা তার জন্য জরুরি হয়ে যেতে পারে। তখন ওই কর্মজীবীর পক্ষে আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে  সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম চালু করার কথা ভাবছে।’

ব্লেন্ডেড এডুকেশন ও মডিউলার এডুকেশনের ওপর গুরুত্বারোপ করে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে যুক্ত  ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।  সমাবর্তনে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শিক্ষাকে আরও সহজ ও আধুনিক করা হবে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১