ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবরুদ্ধ মামুনুল হককে ছাড়িয়ে নিলেন হেফাজত কর্মীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে অবরুদ্ধ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ছাড়িয়ে নিয়েছেন হেফাজত কর্মীরা। মামুনুল হককে অবরুদ্ধ করা হয়েছে এ খবরে হাজারো হেফাজত কর্মী মিছিল নিয়ে ওই রিসোর্টে যান। তারপর তাকে উদ্ধার করে পাশের একটি মসজিদে নিয়ে যান।
ওই রিসোর্টে মামুনুলকে অবরুদ্ধ করার পর পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত হন। মামুনুল হক দাবি করেন, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কিছু লোক ওই রিসোর্টের কক্ষে গিয়ে মামুনুল হককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছেন। মামুনুল হককে তার সঙ্গে থাকা নারীর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন।

মামুনুল হক দাবি করছেন সঙ্গে থাকা নারীকে তিনি দুই বছর আগে বিয়ে করেছেন। অবসর সময় কাটাতে তিনি সেখানে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবরুদ্ধ মামুনুল হককে ছাড়িয়ে নিলেন হেফাজত কর্মীরা

আপডেট টাইম : ০৯:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১