ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চট্টগ্রামে নগর বিএনপির আহবায়ক শাহাদাতসহ আটক ১৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনসহ দলটির ১৬ নেতাকর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। এদের মধ্যে নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবন এলাকা থেকে সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনিসহ ১৩ জন এবং পাচলাইশ এলাকায় ট্রিটমেন্ট ক্লিনিক থেকে শাহাদাত, তার ব্যক্তিগত সহকারি মারুফ ও পাচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজামউদ্দীন  এ তথ্য জানান।

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও হতাহতের প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বিকালে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি আয়োজন করে বিএনপি। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমদ সড়কে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ বিএনপির মিছিলে গুলি করলে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ এবং সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে নগর বিএনপির দফতর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী  জানিয়েছেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে রাত ১০টায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজামউদ্দীন  জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চট্টগ্রামে নগর বিএনপির আহবায়ক শাহাদাতসহ আটক ১৬

আপডেট টাইম : ১০:৫৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১