ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রথম ধাপের ইউপি নির্বাচন হবে কিনা যানা যাবে ১ এপ্রিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ার মধ্যে আসছে বুধবারের পূর্ব নির্ধারিত নির্বাচনগুলো অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্ধারিত নির্বাচন হবে কি না তা ১ এপ্রিল বৃহস্পতিবার জানা যাবে।

সোমবার ( ২৯ মার্চ) বিকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকের পর অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ একথা জানান।

অনির্ধারিত এ বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে ৩১ মার্চ ও ১১ এপ্রিলের ভোটগুলো হবে কিনা তা নিয়ে আলোচনা হয়।

এর মধ্যে বুধবার যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোট হওয়ার কথা রয়েছে।

অশোক কুমার বলেন, ‘বুধবারের যেসব নির্বাচন হওয়ার কথা সেগুলো অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপ নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।’

প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন।

কিন্তু এর মধ্যে মহামারীর নতুন ধাক্কা আসার পর সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রথম ধাপের ইউপি নির্বাচন হবে কিনা যানা যাবে ১ এপ্রিল

আপডেট টাইম : ০৯:০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১