ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় সেজন্য বিএনপি একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে।

সোমবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ওপর ভর করে বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডবলীলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মতো পরিষ্কার।

দেশবিরোধী এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত আছে জানিয়ে সেতুমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল অপতৎপরতা রুখতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানোর রাজনীতি অব্যাহত রাখলেও জনগণের কাছে আজ স্পষ্ট যে তারা রাজনৈতিক পরাজয় রুখতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানী দিচ্ছে।

‘বিএনপি নেতাদের থলের বিড়াল বের হতে চলছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা গত ২/৩ দিনের তাণ্ডবে তাদের উস্কানী দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে।’-যোগ করেন কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি তাদের কর্মীদের বাস পোড়ানোর নির্দেশ দিয়ে দেশের সম্পদ বিনষ্টে অতীত ধারাবাহিকতায় প্রমাণ পেয়েছে, হত্যা, সন্ত্রাস আর আগুন সংস্কৃতি বিএনপির অপরাজনীতির কৌশল, যা আবারও প্রমাণ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে: কাদের

আপডেট টাইম : ০৩:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১