ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হঠাৎ পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪০২ বার

এখন আর নিয়মিত চলচ্চিত্রে দেখা যায় না জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাকে। কালে ভদ্রে তিনি হাজির হন ছোট পর্দাতে। এর বাইরে বর্তমানে নায়িকা স্বামী, সংসার ও সন্তান নিয়েই ব্যস্ত রয়েছেন।

খুব শিগগিরই ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্রে ফিরবেন বলে। কিন্তু শেষপর্যন্ত তেমন কোনো খবর এখনো মিলেনি। তবে পূর্ণিমার ভক্তদের জন্য দারুণ এক খব হলো- সম্প্রতি প্রকাশ হয়েছেন প্রিয় অভিনেত্রীর একটি গানের ভিডিও। যেখানে তাকে দেখা গেছে গায়ক তাহসানের সঙ্গে।

নিশ্চয়ই মনে আছে সর্বশেষ দুটি চলচ্চিত্রে কাজ করেছিলেন পূর্ণিমা। এর একটি হলো ইফতেখার আহমেদ ফাহমির পরিচালনায় ‘টু বি কন্টিনিউড’। অন্যটি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়া-ছবি’।

দুটি ছবিই নানা কারণে আটকে আছে; মুক্তি পায়নি। কবে নাগাদ সেগুলো মুক্তি পাবে তারও কোনো ঠিক নেই। তবে আভাস মিললো ‘টু বি কন্টিনিউড’ ছবিটি হয়তো মুক্তির পথে এগিয়ে রয়েছে। কেননা, সম্প্রতি ছবিটির একটি গানের ভিডিও প্রকাশ হয়েছে।

গেল শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ইফতেখার আহমেদ ফাহমির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘এ আমার কেমন অসুখ’ শিরোনামের গানটি। এতে একঝলক দেখা গেলো আলোচিত নায়িকা পূর্ণিমাকে, সঙ্গে তাহসান।

ছবিটি শিগগিরই মুক্তি পাচ্ছে কি না জানতে পরিচালক ফাহমিকে ফোন করে পাওয়া যায়নি। আর তাহসান-পূর্ণিমাও কোনো তথ্য দিতে পারলেন না এ বিষয়ে। তাই আপাতত এই দুই তারকার ভক্তরা এই গানের ভিডিও নিয়েই সন্তুষ্টি লাভের চেষ্টা করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হঠাৎ পূর্ণিমা

আপডেট টাইম : ১১:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০১৬