ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৩৭১ ইউপিতে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিনাভোটে জয়ের সব রেকর্ড ভেঙে গেছে। স্থানীয় নির্বাচনি ইতিহাসের এবারই সর্বোচ্চ ১৪৯ জন ভোট ছাড়াই জনপ্রতিনিধি হয়েছেন। ৩৭১টি ইউপির মধ্যে ৭৩ জন চেয়ারম্যান (সবাই নৌকা প্রতীকের প্রার্থী), ৬৮ জন মেম্বার এবং ৮ জন সংরক্ষিত মেম্বার নির্বাচিত হলেন। নির্বাচন থেকে সরে এসেছেন ১০৮০ জন। ভয়ভীতি-জোরপূর্বক নির্বাচন থেকে সরানোর অসংখ্য অভিযোগ আছে। বর্তমানে ভোটের মাঠে রয়েছেন ১৯ হাজার ১৩৭ জন। বৈধ প্রার্থীদের মধ্যে রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করেছেন। প্রতীক পাওয়ার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আনুষ্ঠনিক প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নামে প্রার্থীরা। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসভা, মিছিল ও শো-ডাউন নিষিদ্ধ থাকছে। এছাড়া প্রার্থীরা পথসভা, ঘরোয়া সভা করতে চাইলে ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবে। নির্বাচনি প্রচারণায় এক জন চেয়ারম্যান প্রার্থী দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রত্যেক ওয়ার্ডে একটি মাইক ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে পোস্টারে দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ছাপানো যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিনাভোটে ৩ মেয়র : আগামী ১১ এপ্রিল লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ১১ পৌরসভায়ও ভোটগ্রহণ হবে ইভিএমে। ইতিমধ্যে ৩ পৌরসভায় একক প্রার্থী থাকায় মেয়র পদে ভোট হচ্ছে না। পৌরসভাগুলো হলো—কুমিল্লার লাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী ও নোয়াখালীর কবিরহাট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩৭১ ইউপিতে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আপডেট টাইম : ০২:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১