ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিজ্ঞা ভেঙে চুমু খেলেন কারিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৭০ বার

প্রতিজ্ঞা করেছিলেন বিয়ের পর সিনেমার পর্দায় কাউকে চুমু খাবেন না। এমনকি স্বামী সাইফ আলী খানের সঙ্গেও চুম্বন দৃশ্যে আপত্তি তুলেছিলেন। অবশেষে সেই পণ ভাঙলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। চুমু খেলেন সহ-অভিনেতা অর্জুন কাপুরকে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে মুক্তির অপেক্ষায় থাকা ‘কি অ্যান্ড কা’ সিনেমার নতুন পোস্টার। এতে দেখা গেছে কারিনা-অর্জুনের চুম্বন দৃশ্য। আর এ নিয়েই উঠেছে ভক্তদের চায়ের কাপে ঝড়। একে তো কারিনার চেয়ে অর্জুন পাঁচ বছরের ছোট। তার ওপর আবার পোস্টারেই চুম্বন দৃশ্য। তবে সে যাই হোক, প্রিয় অভিনেত্রীকে ফের এ ধরনের দৃশ্যে দেখতে পেয়ে যেন হাঁফ ছেড়েই বেঁচেছেন কারিনা ভক্তরা।
অর্জুন কাপুর এবং কারিনা কাপুর খান প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ‘চিনি কাম’ নির্মাতা আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ সিনেমায়। রোমান্টিক-কমেডি সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১ এপ্রিল। এতে কিয়ারা এবং কাবির চরিত্রে দেখা যাবে কারিনা এবং অর্জুনকে।
কারিনা অভিনয় করেছেন একজন উচ্চাকাঙ্ক্ষী কর্মজীবী নারীর চরিত্রে, যার স্বামী অর্জুন। আর অর্জুন এমন একজন স্বামীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি সব সময় স্ত্রীর পাশেই থাকেন।
২০১৬-এর শুরুতেই এ সিনেমার আরেক ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল কারিনা-অর্জুনকে। সেখানে চুমু খাবো-খাবো ভাব থাকলেও তা চুমু ছিল না।
২০১২-এ সইফ আলি খানের সঙ্গে বিয়ের বাঁধনে বাঁধা পড়ার সময়ে বেবো নাকি খানসাহেবকে কথা দিয়েছিলেন, পর্দায় চুমু খাবেন না কিছুতেই। তেমনটাই চলছিল। রূপালি পর্দায় কারিনা চুমু বাঁচিয়েই কাটিয়েছেন এই ক’বছর।
তবে এবার প্রতিজ্ঞা ভেঙে অর্জুনকে চুমু কি সাইফের অনুমতিক্রমেই? এ প্রশ্ন তুলছেন অনেকে। এসব কথায় কারিনা কান দিচ্ছেন কি-না জানা যায়নি। তবে অর্জুনের সঙ্গে তার প্রথম জুটি যে জমে গেছে, তা একবাক্যে মেনে নিচ্ছে বলিউড টাউন। সূত্র: জি নিউজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিজ্ঞা ভেঙে চুমু খেলেন কারিনা

আপডেট টাইম : ১০:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬