ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম

অ আ বর্ণমালার ভালোবাসা বাসি ড.গোলসান আরা বেগম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ৩৮৭ বার
ড. গোলসান আরা বেগম
শহিদ মিনার অমর একুশ গর্বে ভরা অহংকার
করেছে জয় রক্ত দিয়ে সাহসি সন্তান বাংলার
রক্তে গড়া এমন ইতিহাস বলতো আছে কার
শিশুর মুখে যত হাসি সবই অ আ বর্ণমালার।
তারুণ্যের যত দু’চোখ ভরা স্বপ্নের কল্পনা
বাংলা ভাষা রং পেন্সিলে অাঁকে আল্পনা
গল্প দাদু শুনায় মজার গল্প বাংলা ভাষায়
গল্প কথার স্বপ্ন বাবু এই ভাষাতেই হাসায়।
আলপথে যখন হাঁটতে থাকি শুনি পাখীর গান
কি মধুর সুখ ছড়ানো জুড়ায় হৃদয় প্রাণ
একলা হাসি বুক ভরে ফাটা হাসি তে থামি
গান শুনি কবিতা শুনি সারেগামায় নামি।
আমার দেশের পাখির নাম ফুলের নাম বাংলায়
নিয়ন লাইটে লাল নীল কতো নাম দেখা যায়
বাংলা আমার সুখ দুঃখের কথা বলে বেড়ায়
এই ভাষা এই ভাষার দেশ ছেড়ে যাবো কোথায়।
বাংলা ভাষায় নায়ের মাঝি গায় গান জারি সারি
এই ভাষাতে হেসে খেলে মাটিতে দেই হামাগুড়ি
রক্ত দিয়ে কোন জাতি করেছে তার ভাষার জয়
দেখে বলো কেউ আছে কি, এমন সাহসী ভুবনময়
অ আ দিয়ে শুরু আমার বাংলা ভাষার বর্ণমালা
ঢোল তবলা তালে লয়ে বাজায় সুরের কথামালা
মায়ের আদর দুধ ভাত খাওয়া ভালোবাসা বাসি
যেন ঘুমন্ত ফুলে ঢেউ দোলানো প্রাণ ভুলানো হাসি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

অ আ বর্ণমালার ভালোবাসা বাসি ড.গোলসান আরা বেগম

আপডেট টাইম : ০৮:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
ড. গোলসান আরা বেগম
শহিদ মিনার অমর একুশ গর্বে ভরা অহংকার
করেছে জয় রক্ত দিয়ে সাহসি সন্তান বাংলার
রক্তে গড়া এমন ইতিহাস বলতো আছে কার
শিশুর মুখে যত হাসি সবই অ আ বর্ণমালার।
তারুণ্যের যত দু’চোখ ভরা স্বপ্নের কল্পনা
বাংলা ভাষা রং পেন্সিলে অাঁকে আল্পনা
গল্প দাদু শুনায় মজার গল্প বাংলা ভাষায়
গল্প কথার স্বপ্ন বাবু এই ভাষাতেই হাসায়।
আলপথে যখন হাঁটতে থাকি শুনি পাখীর গান
কি মধুর সুখ ছড়ানো জুড়ায় হৃদয় প্রাণ
একলা হাসি বুক ভরে ফাটা হাসি তে থামি
গান শুনি কবিতা শুনি সারেগামায় নামি।
আমার দেশের পাখির নাম ফুলের নাম বাংলায়
নিয়ন লাইটে লাল নীল কতো নাম দেখা যায়
বাংলা আমার সুখ দুঃখের কথা বলে বেড়ায়
এই ভাষা এই ভাষার দেশ ছেড়ে যাবো কোথায়।
বাংলা ভাষায় নায়ের মাঝি গায় গান জারি সারি
এই ভাষাতে হেসে খেলে মাটিতে দেই হামাগুড়ি
রক্ত দিয়ে কোন জাতি করেছে তার ভাষার জয়
দেখে বলো কেউ আছে কি, এমন সাহসী ভুবনময়
অ আ দিয়ে শুরু আমার বাংলা ভাষার বর্ণমালা
ঢোল তবলা তালে লয়ে বাজায় সুরের কথামালা
মায়ের আদর দুধ ভাত খাওয়া ভালোবাসা বাসি
যেন ঘুমন্ত ফুলে ঢেউ দোলানো প্রাণ ভুলানো হাসি।