ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সংখ্যালঘুদের বাড়িতে হামলা: শাল্লায় বিএনপির প্রতিনিধি দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সুনামগঞ্জে সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের পর উদ্ভুত পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।

শনিবার দুপুর ১টায় সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে প্রতিনিধি দলটি সেখানে যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির নেতা গৌতম চক্রবর্তী, নিপুণ রায় চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন। এর আগে সকালে ঢাকা থেকে প্রতিনিধি দলটি রওয়ানা দেয়।

গত সোমবার (১৫ মার্চ) দিরাই উপজেলা শহরে আয়োজিত এক সমাবেশে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগীর ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। গত বুধবার মামুনুল হককে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ৮৭টি হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার লুট হয়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ জনগণের প্রবল সাহসের কাছে কখনই কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। এ দেশের সব সম্প্রদায়কে যে কোনো উস্কানির মুখে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা চালাচ্ছে, তারা মানবজাতির শত্রু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সংখ্যালঘুদের বাড়িতে হামলা: শাল্লায় বিএনপির প্রতিনিধি দল

আপডেট টাইম : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১