ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিশৃঙ্খলার সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শনিবার (২০ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

স্বতন্ত্র প্রার্থীদের আগামীতে আর মনোনয়ন দেওয়া হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়।

তিনি মনে করেন, এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে।

এই হামলা ও লুটপাট পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন ওবায়দুল কাদের।

কাফন নিয়ে শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তির হুমকি ও নরেন্দ্র মোদীর সফর প্রতিহত করার ঘোষণা এবং ইতিমধ্যেই সাম্প্রদায়িক এই অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উগ্র সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

বিএনপি ইস্যু ঠিক করতেই কাটিয়ে দিলো একযুগ: ওবায়দুল কাদের

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের বীর সংগঠক প্রয়াত জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

তিনি জিল্লুর রহমানের স্মৃতি সূত্র আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিশৃঙ্খলার সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০২:১১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১