ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন।

শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী গত ১০ মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচে ভর্তি হন। পরে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর ১৩ মার্চ তাকে আইসিইউতে নেওয়া হয়।

শায়রুল কবির খান বলেন, হাসপাতালে ভর্তির পর উনার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ সকালে আবার তার হার্ট অ্যাটাক হয়। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে না ফেরার দেশে চলে যান তিনি।

রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সামাজিক দূরত্ব মেনে আজ বাদ আসর তার জানাজা হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান শায়রুল কবির খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী আর নেই

আপডেট টাইম : ০১:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১