ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির আমলে সংখ্যালঘু নির্যাতন ছিল আতংকের নাম: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে তারা বিএনপির সহযোগী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের এক আতংকের নাম ছিল বিএনপির শাসনামল।

সুনামগঞ্জের ঘটনায় সাম্প্রদায়িক অপশক্তি ও তার দোসরদের যোগসাজশ রয়েছে বলে জনগণ মনে করে। আন্দোলনে বিন্দুমাত্র সাড়া না পেয়ে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভোঁতা অস্ত্র কাজে লাগানোর অপচেষ্টা করছে। এ ধরনের ঘৃণ্য অপরাধে জড়িতদের শাস্তি পেতেই হবে।

শুক্রবার (১৯ মার্চ) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন।

শেখ হাসিনা সরকার সব ধর্মের অনুসারীদের সহাবস্থান ও নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটি অশুভ মহল বরাবরের মতো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করছে। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ব্যর্থতা ঢাকতে নানান অপকৌশল আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে ও উসকানি দিয়ে তারা মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী অবস্থান স্পষ্ট করেছে। শেখ হাসিনা সরকার এর পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচন করবে।

কাদের বলেন, শেখ হাসিনা অপরাধকে অপরাধ হিসেবেই দেখেন। অতীতের ধারাবাহিকতায় এ ঘটনায় যুক্তদেরও শাস্তি পেতে হবে। সুনামগঞ্জের ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এ দুঃখজনক ঘটনায় নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশের পাশাপাশি তাদের ধৈর্য ধারণেরও আহ্বান জানাচ্ছি।

সুনামগঞ্জের ঘটনায় সরকার যখন দল-মত নির্বিশেষে অভিযুক্তদের শাস্তির কথা বলছে তখন বিএনপি নেতারা উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘সাম্প্রদায়িক অপশক্তিকে তোষণ আর পোষণ করাই বিএনপির রাজনীতি। বিভিন্ন পরাশ্রয়ী আন্দোলনে ভর করে সরকার পতন ঘটানোর অলীক স্বপ্ন ভেস্তে গেছে বিএনপির। এর আগেও তারা ধর্মীয় অনুভূতিতে উসকানি দিয়ে ভাস্কর্যবিরোধী আন্দোলনেও হালে পানি পায়নি। তথাকথিত আন্দোলনে বিন্দুমাত্র সাড়া না পেয়ে অতীতের মতো সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভোঁতা অস্ত্র কাজে লাগানোর অপচেষ্টা করছে বিএনপি। ’

আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায়- বিএনপি নেতাদের এমন কাল্পনিক অভিযোগ ও মিথ্যাচার চৈত্রের দাবদাহে আষাঢ়ে গল্প ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২০০১ পরবর্তী বিএনপি আমলের ঘটনা তদন্তে উচ্চ আদালতের নির্দেশে পরবর্তীসময়ে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল। কমিশন নির্যাতনের ৫ হাজার ৫শ ৭১টি সুস্পষ্ট অভিযোগ পায়, প্রকৃত চিত্র ছিল তার চেয়েও । বিচারতো দূরে থাক হামলা, সন্ত্রাস, লুটতরাজের অভিযোগ পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা করতে পারেনি। আজ তারা সম্প্রীতির কথা বলে, মানবাধিকারের কথা কথা বলে!

ওবায়দুল কাদের বলেন, এদেশের সনাতন ধর্মের অনুসারীদের আত্মার আত্মীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মাইনরিটিবান্ধব শেখ হাসিনা সরকার সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির আমলে সংখ্যালঘু নির্যাতন ছিল আতংকের নাম: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:২২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১