ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জুটি হিসেবে মাহিকে চান শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৮৪ বার

ঢালিউড কিং শাকিব খান। তার নামেই ছবি চলে। তাকে ঘিরেই টাকা লগ্নি হয় ঢাকাই চলচ্চিত্রে। স্বভাবতই তিনি পরিচালক ও প্রযোজকদের আস্থার নাম।

তবে জুটি নিয়ে গেল বছর দুই ধরেই বিপাকে রয়েছেন শাকিব। গেল বছরে অপু বিশ্বাসকে নিয়ে সফলতা পেলেও দর্শক ক্রমশই মুখ ফিরিয়ে নিচ্ছে এই একঘেয়েমির জুটি থেকে। তারা চাইছেন শাকিবের সঙ্গে নতুন নতুন মুখ। সেই ভাবনা থেকে পরিচালকরাও নিত্য পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।

তবে হলফ করে বলা যায় তার ফলাফল একেবারেই শূন্য। পরীমনি থেকে শুরু করে অনেক নায়িকাই শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু কেউই সাফল্য এনে দিতে পারেননি। তাই ঘুরে ফিরে আসছিল ঢালিউডের শীর্ষ অভিনেত্রী মাহিয়া মাহির নাম।

এর আগে পি এ কাজলের ‘লাভ আজকাল’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব ও মাহি। সেই ছবিটি ছিলো সুপার ডুপার হিট। এরপর গেল বছরের শেষের দিকে ভার্সেটাইল মিডিয়া থেকে মাহির জীবনী নিয়ে নির্মিত ‘মাহি’ নামের একটি ছবিতে জুটি হয়ে কাজ করার কথা শোনা গিয়েছিলো শাকিব-মাহির। কিন্তু সেটি আওয়াজেই মিলিয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

জুটি হিসেবে মাহিকে চান শাকিব খান

আপডেট টাইম : ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৬