ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিয়ের আগে জন্ম-শিক্ষা সনদ যাচাইয়ের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে পড়ানোর আগে বর-কনের বয়স যাচাইয়ে তাদের জন্ম নিবন্ধন ও শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করতে কাজীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

ফেনীর সোনাগাজী এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে বয়স বেশি দেখিয়ে বিয়ে নিবন্ধন করায় সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার ও কাজি সিরাজুল ইসলাম মজুমদারের বিষয়ে শুনানিতে এমন নির্দেশনা দেয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

বয়স কম হওয়ার পরেও কিশোরীর বিয়ে পড়ানোয় গত ৭ মার্চ হাইকোর্টের একই ভার্চুয়াল বেঞ্চ কাজি সিরাজুল ইসলাম মজুমদারকে তলব করেছিলেন। এরপর কাজি আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য ১৬ মার্চ ওই বিয়ে সংক্রান্ত সব কাগজপত্র ও রেজিস্ট্রার বইসহ হাজির হতে বলা হয়েছিল ওই কাজিকে। তিনি উপস্থিত হয়ে বিয়ে পড়ানোর ঘটনায় ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পরে ঘটনাটি আদালতের রেজিস্টারকে তদন্ত করার জন্যে এ আদেশ দেয়া হয়। একই সঙ্গে দেশের সকল কাজীদের প্রতি সতর্ক করেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিয়ের আগে জন্ম-শিক্ষা সনদ যাচাইয়ের নির্দেশ

আপডেট টাইম : ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১