ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম

বটবৃক্ষ হবো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • ৩১৯ বার
 ড. গোলসান আরা বেগমঃ 
আমার কোন প্রেমিক নেই
কারণ গোলাপ ভালোবাসি না
যারা প্রেম করতে চাইতো
মনে করতো প্রেমের সঙ্গা বুঝি না।
কাটকুট্টা পা মাথায় অহংবোধ ঠাসা
চোখে জ্বল জ্বল করে জ্বলে ক্রোধের আগুন
প্রেমের উষ্ণতা নেই শিহরণের নাক ফুলে
নাকের নোলকে দোলে কৃষ্ণচূড়ার ফাগুন।
আমার কোন শুভাকাঙ্খি নেই
ইট পাথর কংক্রিটের দেয়াল চারপাশে
ঘৃনার থুথু ছড়িয়ে রাখে কলাপাতায়
নিঃশ্বাসে বিশ্বাসে সর্বনাশী বিষেঁর বাঁশে।
হাঁটতে গেলে পা পুড়ে
হাতের পাঁচ আঙ্গুলও করে অভিমান
কফি হাউজের আড্ডা ঘুরে স্মৃতির ঘরে
করি হারিয়ে যাওয়া প্রেমের ধ্যান।
আমার কোন বন্ধু স্বজন নেই
চাঁদের মত একাকি হাসি
একাকিত্ব দিয়ে ঝালমুড়ির টোঙ্গা বানাই
বাজাই হেমিলনের প্রেমের বাঁশি।
আত্মভোলা বিরহি মনকে কেবল দমকাই
কখনও তুমি প্রেমিক হতে পারবে না
যতক্ষণ না দেবদাস পার্বতীর প্রেমের দীক্ষা নিবে
ফুলের বাগানে মধুর খোঁজে দেবে হানা।
তবে কী বটবৃক্ষ হবো ছায়া দেবো
প্রেমের চিঠি এনভেলাপে ভরে
অবুঝ পাখির ঠোটে বেঁধে
দেবো আত্ম প্রেমিক নীলাকাশে ছেড়ে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

বটবৃক্ষ হবো

আপডেট টাইম : ১২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
 ড. গোলসান আরা বেগমঃ 
আমার কোন প্রেমিক নেই
কারণ গোলাপ ভালোবাসি না
যারা প্রেম করতে চাইতো
মনে করতো প্রেমের সঙ্গা বুঝি না।
কাটকুট্টা পা মাথায় অহংবোধ ঠাসা
চোখে জ্বল জ্বল করে জ্বলে ক্রোধের আগুন
প্রেমের উষ্ণতা নেই শিহরণের নাক ফুলে
নাকের নোলকে দোলে কৃষ্ণচূড়ার ফাগুন।
আমার কোন শুভাকাঙ্খি নেই
ইট পাথর কংক্রিটের দেয়াল চারপাশে
ঘৃনার থুথু ছড়িয়ে রাখে কলাপাতায়
নিঃশ্বাসে বিশ্বাসে সর্বনাশী বিষেঁর বাঁশে।
হাঁটতে গেলে পা পুড়ে
হাতের পাঁচ আঙ্গুলও করে অভিমান
কফি হাউজের আড্ডা ঘুরে স্মৃতির ঘরে
করি হারিয়ে যাওয়া প্রেমের ধ্যান।
আমার কোন বন্ধু স্বজন নেই
চাঁদের মত একাকি হাসি
একাকিত্ব দিয়ে ঝালমুড়ির টোঙ্গা বানাই
বাজাই হেমিলনের প্রেমের বাঁশি।
আত্মভোলা বিরহি মনকে কেবল দমকাই
কখনও তুমি প্রেমিক হতে পারবে না
যতক্ষণ না দেবদাস পার্বতীর প্রেমের দীক্ষা নিবে
ফুলের বাগানে মধুর খোঁজে দেবে হানা।
তবে কী বটবৃক্ষ হবো ছায়া দেবো
প্রেমের চিঠি এনভেলাপে ভরে
অবুঝ পাখির ঠোটে বেঁধে
দেবো আত্ম প্রেমিক নীলাকাশে ছেড়ে।