ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আন্দোলন কিসের জন্য, জানালেন ইশরাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করছে বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার বিকালে রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত এই প্রার্থী।

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৬ই মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এই সরকারের অধীনে দেশের মানুষ কী অবস্থায় আছে সেটার বলে বুঝানোর দরকার নেই। এটা সবারই জানা। সারা দেশে এখন গুম, খুন, হত্যা, সাধারণ মানুষের ওপর অত্যাচার, নির্যাতন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সরকার আমাদের মৌলিক অধিকার, ভোটের অধিকার, সাংবাদিকদের কথা বলার অধিকার সবকিছুই হরণ করেছে।

তিনি বলেন, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে সর্বশেষ ঢাকা মহানগর উত্তরে সমাবেশ করেছি। আগামী ১৬ মার্চ ঢাকায় সমাবেশ করব। এই সমাবেশের দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। এই সমাবেশ সফল করার জন্য ছাত্রদলকেই বেশি ভূমিকা পালন করতে হবে। আমাদের এই সমাবেশ শুধু বিএনপির নয়, এটা জনগণের সমাবেশ। আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

বিএনপির এই তরুণ নেতা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আমরা স্বাধীন নই। দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। এই সরকারের বিরুদ্ধে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের এই আন্দোলন আরও বেগবান করতে এটা সারা দেশে পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে।

ঢাকা মহানগর পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন জাকির, সাধারণ সম্পাদক এমএ গাফফার, পূর্বের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আন্দোলন কিসের জন্য, জানালেন ইশরাক

আপডেট টাইম : ১০:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১