ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ওবায়দুল কাদেরকে ঘর সামলাতে বললেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আগে নিজের ঘর সামাল দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সেই সঙ্গে তিনি ওবায়দুল কাদেরের পদত্যাগও দাবি করেছেন।

শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের প্রতিদিন খুব সুন্দর সুন্দর কথা বলে থাকেন, বিএনপিকে ধমক দেন, শিক্ষা দেন ও বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেন। তিনি বলেন, আগে আপনি (কাদের) নিজেদের ঘরে শিক্ষা দিন।  আপনার ছোট ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যেসব কথা বলেন, দলীয় নেতাদের সম্পর্কে যেসব কথা বলেন এরপর আর তো আপনাদের ক্ষমতায় থাকার কথা নয়। আপনাদের পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, আমরা কঠিন সময় পার করছি। একটা সংকটময় মুহূর্ত পার করছি। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। তিনি অসুস্থ। চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। দেশে তার চিকিৎসা দিনে দিনে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। নিঃশর্তভাবে তাকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, আমাদের বন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে করা ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ওবায়দুল কাদেরকে ঘর সামলাতে বললেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৩:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১