ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

২২ বছর পর কৃষকদলের সম্মেলন আজ, আসছে নতুন নেতৃত্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় দুই যুগ পর আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলন। এ উপলক্ষে সম্মেলনস্থল রাজধানীর মহানগর নাট্যমঞ্চকে নানা আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মঞ্চ পরিদর্শন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মহানগর নাট্যমঞ্চের আশপাশের এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক-উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

নেতাকর্মীদের প্রত্যাশা- সম্মেলনের মাধ্যমে কৃষকদলের নতুন নেতৃত্ব আগামীদিনে রাজপথে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করবে।

সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন আলমের জোর সম্ভাবনা আছে বলে জানা গেছে। আর সাধারণ সম্পাদক পদে কৃষকদলের ভেতর থেকে কাউকে বেছে নেয়া হতে পারে।

সবশেষ কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে। এরপর গত প্রায় ২২ বছরেও বিএনপির অন্যতম বৃহৎ অঙ্গসংগঠনটির সম্মেলন হয়নি।

১৯৮০ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় জাতীয়তাবাদী কৃষকদল। সেসময় তৎকালীন বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এরপর বিএনপির সাবেক মহাসচিব (পরে বহিষ্কৃত) আবদুল মান্নান ভূঁইয়াকে সভাপতি করে ১৯৯২ সালে কৃষকদলের কমিটি গঠন করা হয়। তখন শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করা হয়।

১৯৯৮ সালের ১৬ মে সবশেষ কৃষকদলের জাতীয় কাউন্সিলে মাহবুবুল আলম তারাকে সভাপতি ও শামসুজ্জামান দুদুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর ১০ বছর সভাপতির দায়িত্ব পালন করে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

এরপর সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মজিবুর রহমান মোল্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ২০০৮ সালের আগস্ট মাসে তিনি মারা গেলে সংগঠনের দ্বিতীয় সহ-সভাপতি ও সেই সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

মির্জা ফখরুলও টানা প্রায় ১০ বছর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ফখরুল বিএনপির মহাসচিব হলে তিনি কৃষকদলের পদ থেকে সরে দাঁড়ান। এরপর থেকে কৃষকদলের সভাপতির পদ শূন্য রয়েছে। তবে দুই যুগেরও বেশি সময় কৃষকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শামসুজ্জামান দুদু বর্তমানে সংগঠনটির আহ্বায়কেরও দায়িত্বে রয়েছেন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

২২ বছর পর কৃষকদলের সম্মেলন আজ, আসছে নতুন নেতৃত্ব

আপডেট টাইম : ০৪:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১