ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যা: ৭৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল। এ নিয়ে মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ৭৯ বার সময় পেছাল।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রতিবেদনের জন্য ২১ এপ্রিল দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাগর-রুনি হত্যা: ৭৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

আপডেট টাইম : ১১:৩৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১