ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শস্যচিত্রে বঙ্গবন্ধু বিশ্বদরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন’ বললেন বাহাউদ্দিন নাছিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বগুড়ার শেরপুরে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিশ্বদরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলার কৃষকের পক্ষ থেকে এটি অন্যন্য উপহার। অল্পদিনের মধ্যে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে যাবে বিশ্বের সবচেয়ে বড় এই শস্যচিত্র বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গত (৯মার্চ) মঙ্গলবার দুপুর ১২: ৩০ ঘটিকার সময় বগুড়ার জেলার শেরপুর উপজেলার ৭নং ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রকল্প এলাকা পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথাগুলো বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার, ৭ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে গত ২৯ জানুয়ারি ১২০ বিঘা জমিতে দুই জাতের ধানের চারা রোপন করা হয়। এর মাধ্যমে পাখির চোখে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হচ্ছে। যা বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র বলে অল্পদিনের মধ্যে স্বীকৃতি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শস্যচিত্রে বঙ্গবন্ধু বিশ্বদরবারে অবিস্মরণীয় হয়ে থাকবেন’ বললেন বাহাউদ্দিন নাছিম

আপডেট টাইম : ০৩:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১