ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

প্রথমবারের মতো লা লিগায় সেরা মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪১৫ বার

তিনি রেকর্ড ৫বার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। কিন্তু যেখানে তিনি সেরাদের সেরা সেখানেই স্বীকৃতিটা পাচ্ছিলেন না। অর্থাৎ লা লিগায়।

লা লিগায় গত কয়েক বছর ধরে দুর্দান্ত খেলেও মাসের সেরা পুরস্কারটা অধরাই থেকে যাচ্ছিল সুপারস্টার লিওনেল মেসির। অবশেষে তৃতীয় বছরে এসে লিগে গত জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

এ বছরের শুরু থেকে দারুণ ধারাবাহিক পারফরম্যান্সের জন্য জানুয়ারি মাসের সেরার স্বীকৃতি পেলেন মেসি।

গত মাসে স্পেনের শীর্ষ এই লিগে ৬ ম্যাচ খেলে মোট ৬টি গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। এর মধ্যে গত ৯ জানুয়ারি গ্রানাদার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। একটি করে গোল করেন আথলেতিক বিলবাও, মালাগা ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

২০১৩ সালের সেপ্টেম্বরে এই পুরস্কার দেয়া শুরুর পর থেকে বার্সেলোনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এটি পেলেন মেসি। গত নভেম্বরে বার্সেলোনার প্রথম কোনো ফুটবলার হিসেবে পুরস্কারটি জেতেন ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি এ মৌসুমে লিগে এখন পর্যন্ত ১২টি গোল করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো লা লিগায় সেরা মেসি

আপডেট টাইম : ১২:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬