ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভাঙ্গায় নৌকার ভরাডুবি হলে কাজী জাফরউল্লাহ দায়ী থাকবেন: নিক্সন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী ১১ এপ্রিল ভাঙ্গা পৌরসভার নির্বাচনে যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক না দিলে এখানেও ভরাডুবির আশঙ্কা রয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ নমিনেশন বাণিজ্য করার কারণে ইতিপূর্বে ভাঙ্গা ইউপি নিবার্চনে ভরাডুবি হয়েছিল। এবারও তিনি পৌরসভা ও ইউপি নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।

মঙ্গলবার ( ৯ মার্চ) বিকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশির্বাদপুষ্ট হয়ে আমি ভাঙ্গা উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তর করতে পেরেছি। আগামীতে ভাঙ্গা পৌরসভার ব্যাপক উন্নয়ন করার ইচ্ছা আমার রয়েছে। এরজন্য চাই যোগ্য একজন নৌকার প্রার্থী। আমি আশা করব ভাঙ্গা পৌরসভায় নমিনেশন বোর্ড যোগ্য প্রার্থীকেই নৌকা প্রতীক দিবে। আর যদি যোগ্য প্রার্থীকে নৌকা দিতে কাজী জাফরউল্লাহ কোন ধরনের নাটক করে অযোগ্য ব্যক্তিকে নৌকা প্রদান করেন। এই জন্য যদি আওয়ামী লীগের ঘাটি ভাঙ্গায় এবারও নৌকার ভরাডুবি হয় তাহলে এর দায় দায়িত্ব কাজী জাফরউল্লাহকেই নিতে হবে।’

আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোমান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামচুল হক ভোলা মাষ্টার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি, ভাঙ্গা বাজার বনিক সমিতিরি সম্পাদক আলহাজ আবু জাফর মুন্সি, আলগী ইউনিয়ন ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন রুবেল, আলগী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী একই সাথে এমপি নিক্সন চৌধুরীর আস্থাভাজন মোঃ পলাশ মিয়া, আলগী ইউপি চেয়ারম্যান কাওছার ভুইয়া, আলগী ইউপি সাবেক চেয়ারম্যান ম.ম ছিদ্দিক, ভাঙ্গা সরকারি কে,এম কলেজের সাবেক জিএস লাবলু মুন্সি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতা-কর্মীগন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে কাজী জাফরউল্লাহ সমর্থিত নেতা রোমান সর্দার ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় এমপি নিক্সন চৌধুরীকে ফুলের নৌকা উপহার দিয়ে শত শত নেতাকর্মীদের সাথে নিক্সন চৌধুরীর সাথে একাত্মতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভাঙ্গায় নৌকার ভরাডুবি হলে কাজী জাফরউল্লাহ দায়ী থাকবেন: নিক্সন চৌধুরী

আপডেট টাইম : ০৮:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১