ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারের চারতলা ভবন থেকে লাফিয়ে পালিয়েছেন রুবেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার আসামি নিখোঁজের ঘটনায় গঠিত কমিটি বলছে, ওই বন্দি কারাগারের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছেন। কারাগারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এই তথ্য পেয়েছে কমিটি।

সোমবার (৮ মার্চ) রাতে তদন্ত কমিটির প্রধান ও খুলনা বিভাগের ডিআইজি (প্রিজন) ছগীর মিয়া বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন।

ছগীর মিয়া বলেন, রুবেল ছাদ থেকে লাফিয়ে দেয়াল টপকে পালিয়েছেন। প্রাথমিকভাবে তার পালানোর বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। তবে এ কাজে তাকে কেউ সহযোগিতা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিখোঁজ ফরহাদ হোসেন রুবেল নরসিংদীর রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভাণ্ডারির ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন তিনি।

কারা সূত্রে জানা গেছে, রুবেল নগরের সদরঘাট থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। গত ৮ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশ। ৯ ফেব্রুয়ারি রুবেলকে কারাগারে প্রেরণ করে আদালত। গত শনিবার (৬ মার্চ) ভোর ছয়টায় আসামিদের হাজিরা গণনার সময় রুবেলের অনুপস্থিতি কারা কর্তৃপক্ষের নজরে আসে। পরে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল বন্দি রুবেলের খোঁজে কারাগারে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা।

এর আগে ঘটনার পরপরই রোববার চট্টগ্রাম কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে কারারক্ষী ও সহকারী কারারক্ষীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কারাগারের চারতলা ভবন থেকে লাফিয়ে পালিয়েছেন রুবেল

আপডেট টাইম : ১২:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১