ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুধু নারীরাই নয় পুরো বাংলাদেশ আজ বন্দি: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধুমাত্র নারীরা নয়, সমগ্র বাংলাদেশের মানুষ আজ নির্যাতিত। গোটা দেশের মানুষ আজ বন্দি। তারা তাদের ভোটাধিকার থেকে শুরু করে সব অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

গতকাল সোমবার বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের র‌্যালি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মহিলা দল সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা প্রমুখ বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত সভাশেষে মহিলা দলের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিএনপির কার্যালয় থেকে কাকরাইল মোড় হয়ে কেন্দ্রীয় অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি সংবলিত ফেস্টুন নিয়ে মহিলা দলের নেত্রীরা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার সকলের স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। বাকস্বাধীনতাকে হরণ করেছে। তাদের মৌলিক ও গণতান্ত্রিক স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। সুতরাং তখনই নারীদের অধিকার আদায় হবে, তখনই নারীদের অধিকারগুলো সংরক্ষিত করা যাবে যখন সত্যিকার অর্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শুধু নারীরাই নয় পুরো বাংলাদেশ আজ বন্দি: ফখরুল

আপডেট টাইম : ১০:১৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১