ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ডিজিটাল নিরাপত্তা আইন ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে: জিএম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে। এ আইনটি গুরুত্বপূর্ণ। জাতীয় পার্টি ডিজিটাল নিরাপত্তা আইনের বিপক্ষে নয়। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা নিবর্তনমূলক। যা ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।’

আজ রবিবার ( ৭ মার্চ) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানে র  বনানী কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জিএম কাদেরের মতে, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করেছে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশের অধিকার অনেকাংশেই রোধ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের কতিপয় ধারা। কিছু কিছু ধারায় বর্ণিত অপরাধ অজামিনযোগ্য যা মানবাধিকারের পরিপন্থি।
জিএম কাদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলো মানুষের মুক্ত চিন্তার অধিকার এবং বাক ও ব্যক্তি স্বাধীনতার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং ভিন্নমত দমনে অপব্যবহার হচ্ছে আমরা সেই ধারাগুলো পরিবর্তন করে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই ধারাগুলো সংশোধন করার জোর দাবী জানাচ্ছি। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন জরুরী হয়ে পড়েছে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান মনে করেন, দেশে আইনের শাসনে ঘাটতি রয়েছে। দলীয়করণের মাধ্যমে দেশে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এ কারণেই সুশাসন নিশ্চিত হচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ডিজিটাল নিরাপত্তা আইন ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে: জিএম কাদের

আপডেট টাইম : ০৮:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১