ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচি ঘোষণা আ.লীগের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। সারা দেশে সাংগঠনিক জেলা শাখা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভার শুরুতে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২৬ মার্চ থেকে শুরু করে ২০২২ সালের ২৬ মার্চ পযন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ চার জন বিদেশি মেহমান আসবেন। তাদেরও প্রোগ্রাম রয়েছে এবং জাতীয় বাস্তবায়ন কমিটিও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইন নিয়ে কর্মসূচি প্রণয়ন করেছেন।

ওবায়দুল কাদের বলেন, এসব কর্মসূচির মধ্যে আরো রয়েছে—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম, স্বাধীনতার সংগ্রামের ওপর আলোচনাসভা, পুস্তিকা প্রকাশ, সেমিনার, গোলটেবিল বৈঠক আয়োজন এবং আলোকচিত্র প্রদর্শনী (ভিজ্যুয়াল ডকুমেন্টশন)। সারা দেশে সংগঠনের দলীয় কার্যালয়ে ও বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার এবং সভা-সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া সারা দেশে মসজিদে দোয়া মাহফিল ও মন্দির-গির্জা-প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন এবং সারা দেশে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করবে আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচি ঘোষণা আ.লীগের

আপডেট টাইম : ১০:০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১