ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রেসক্লাবে যুবদলের বিক্ষোভ ঘিরে রেখেছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল।  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি, গারদে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ সমাবেশ করছে যুবদল।
যুবদলের সমাবেশকে কেন্দ্র করে আশপাশে অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ।  তারা সমাবেশস্থল ঘিরে রেখেছে।  এদিন বেলা ১১টায় এ কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেন।
সমাবেশে ইতোমধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু প্রমুখ উপস্থিত হয়েছেন। আজকের সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও সেখানে উপস্থিত হননি।
সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাবের সামনে সড়কের এক পাশে অবস্থান নিয়ে সমাবেশের কার্যক্রম চালাচ্ছে যুবদল। সমাবেশস্থলের পাশেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন।  প্রেসক্লাবের পূর্ব পাশের সড়কেও অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যুবদলের এই কর্মসূচির কারণে প্রেসক্লাবসংলগ্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে যাতে একটি করে গাড়ি যেতে পারে সেই জায়গা ছেড়ে দিয়েছেন।
সম্প্রতি বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচি পণ্ড করে দিয়েছিল পুলিশ। এরপর বরিশাল ও রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রেসক্লাবে যুবদলের বিক্ষোভ ঘিরে রেখেছে পুলিশ

আপডেট টাইম : ০১:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১