ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কাদের মির্জাকে আবারও বহিষ্কারের সুপারিশ আ’লীগের ৪২ নেতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৪২ নেতা বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কাদের মির্জাকে আবারও দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন।

দলীয় গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি বক্তব্য রাখার অভিযোগে মঙ্গলবার অনুষ্ঠিত দলীয় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করে। এছাড়াও একই সভায় উপস্থিত ৪২ নেতা আবদুল কাদের মির্জার সঙ্গে ভবিষ্যতে কোনো প্রকারে দল করবেন না বলে শপথ নেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ২ ঘণ্টার মধ্যে আবারও সেই আদেশ প্রত্যাহার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে চরকাঁকড়া গ্রামে তার নিজ বাড়িতে দলীয় ওই সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রশীদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, সাবেক ছাত্রনেতা আলাল, চরহাজারী ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, চরএলাহী ইউপি চেয়ারমান আবদুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটির ৪২ জন সদস্য ওই সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে-পরে ও অধ্যাবধি মেয়র আবদুল কাদের মির্জা জাতীয় নির্বাচন, দুর্নীতি-অনিয়মসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে সত্য বলার নামে জঘন্য মিথ্যাচার করছেন।

কাদের মির্জার এসব বক্তব্য দলীয় গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি। এজন্য সর্বসম্মত সিদ্ধান্তক্রমে অবিলম্বে কাদের মির্জাকে দল থেকে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় ও নোয়াখালী জেলা কমিটিকে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আওয়ামী লীগ নেতাদের বৈঠক
আওয়ামী লীগ নেতাদের বৈঠক

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বিষয়ে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

তবে তিনি আবদুল কাদের মির্জার সঙ্গে ভবিষ্যতে রাজনীতি না করার বিষয়ে এবং তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্র ও জেলায় পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন।

একই বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী জানান, আবদুল কাদের মির্জাকে বহিষ্কারের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের সময় ৭১ সদস্যের মধ্যে ৪২ জন নেতা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বিগত দুই মাস যাবত কেন্দ্র থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের সমালোচনা করে আসছিলেন।

গত ১৯ ফেব্রুয়ারি মেয়র কাদের মির্জা ও তার প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষে সাংবাদিক মুজাক্কির খুন হওয়ার ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

এসব ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র থেকে নির্দেশনা আসায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করে দেয়।

তবে জেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী উপজেলার ৮টি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন বিষয়ে মঙ্গলবারের সভাটি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কাদের মির্জাকে আবারও বহিষ্কারের সুপারিশ আ’লীগের ৪২ নেতার

আপডেট টাইম : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১