ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন প্রেমের সম্পর্কে জড়ালেন শ্রাবন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গত কয়েক মাস ধরে সংসার ভাঙনের গুঞ্জনে নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছেন এই অভিনেত্রী। আবারো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী! এমন খবরে সরগরম টলিপাড়া। আর এই গুঞ্জনের আভাস শ্রাবন্তী নিজেই দিয়েছেন।

শ্রাবন্তী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কটি ছবি পোস্ট করেছেন। যার একটিতে লিখেছেন—‘যখন প্রেমে পড়েছিলাম তখন খুব ছোট ছিলাম। জানতামই না ভালোবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।’ শ্রাবন্তীর এই অভিব্যক্তি প্রকাশের পরই জোর জল্পনা শুরু হয়েছে, আবারো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও কারো নাম উল্লেখ করেননি তিনি।

২০০৩ সালে প্রথম পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে। ২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়। ২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।

২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত বছরে দুর্গাপূজার আগে থেকে আলাদা থাকছেন তারা। যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা জানাননি এই দম্পতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন প্রেমের সম্পর্কে জড়ালেন শ্রাবন্তী

আপডেট টাইম : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১