ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা। এই ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মাসুম (লাটিম), বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আরাফাত (মিষ্টি কুমড়া), বিএনপি মনোনীত প্রার্থী মো. দিদারুর রহমান লাভু (রেডিও) ও হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি)।

এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র ৭টি। বুথের সংখ্যা ৪২টি।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ভোট গ্রহণে ৭ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

আলকরণ ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র‌্যাবের টিম দায়িত্ব পালন করছেন। এছাড়াও  ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩ জন নির্বাচনী ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আলকরণ ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু

আপডেট টাইম : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১