ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

অপরাধী যেই হোক তাকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭০১ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধের সাথে পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্য যেই কেউ হোক তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

জয়পুরহাটের আক্কেলপুরে ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে অভিযুক্ত পুলিশ ও র‌্যাবের সদস্যদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।’

মুজিবর রহমান কলেজ মাঠে বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ জনসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টারের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর।

এরআগে স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্মিত আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মো. নুরুল ইসলাম, বৃহত্তর বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক মো. ইউনুস আলী ও জয়পুরহাটের উপ সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

অপরাধী যেই হোক তাকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:১২:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০১৬