ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আ.লীগ বেয়াদবদের পছন্দ করে না: নানক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দলের সিদ্ধান্ত না মেনে যারা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তারা চরম বেয়াদব। বেয়াদব সন্তানদের যেমন কেউ পছন্দ করেন না; তেমনি আওয়ামী লীগ বেয়াদবদের পছন্দ করে না।

মঙ্গলবার রাতে তিনি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যিনি আমাদের মা সমতুল্য। যিনি তার মা-বাবাকে হারিয়ে ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম করে রাষ্ট্রক্ষমতায় এসে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন; সেই শেখ হাসিনাকে যারা বৃদ্ধাঙ্গুল দেখায়, সেই বেয়াদবদের কি ভোট দেবেন এমন প্রশ্ন উপস্থিত জনতার উদ্দেশ্যে রাখেন তিনি।

নানক বলেন, আওয়ামী লীগের সিদ্ধান্ত যারা বরখেলাপ করেছেন, তারা আর কখনও নৌকার মনোনয়ন পাবেন না। তারা আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার হবেন।

এর আগে রাতে পর্যায়ক্রমে পাঁচটি পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের এই নেতা।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীর লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

সভা পরিচলনা করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আ.লীগ বেয়াদবদের পছন্দ করে না: নানক

আপডেট টাইম : ১১:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১