ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাফিয়ারা দেশ নিয়ন্ত্রণ করছে: ইশরাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ১৩ বছর ধরে দেশে গণতন্ত্র নেই। মাফিয়ারা এখন দেশ নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়রপ্রার্থী ও দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় যারা সন্ত্রাসী ছিল, তারা এখন দেশের পলিসি নিয়ন্ত্রণ করে।

রোববার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে একদলীয় সরকার প্রবর্তন করা হয়েছে দাবি করে খোকাপুত্র ইশরাক বলেন, স্বাধীনতার ৫০ বছর পর এসেও আজকে বাংলাদেশে স্বাধীনতার স্বও নেই। মূল যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে, সেখানে ক্ষমতার মালিক হবে জনগণ, সেটিই আজ নেই। জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে না।

জনগণকে আহ্বান জানিয়ে বিএনপির এই তরুণ রাজনীতিবিদ বলেন, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা কঠিন। সেই রক্ষা করার পথ আপনাদের খুঁজে বের করতে হবে।আপনাদের চেতনাকে জাগ্রত করুন। স্বাধীনতাকে কীভাবে রক্ষা করতে হয়, সেটি দেখিয়ে দিন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাফিয়ারা দেশ নিয়ন্ত্রণ করছে: ইশরাক

আপডেট টাইম : ০৭:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১