ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভাষা শহিদদের প্রতি স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা শেষে সংগঠনের সভাপতি  নির্মল রঞ্জন গুহ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদদের রক্তস্নাত পথে উন্মেষ ঘটে বাঙালির জাতীয় চেতনা, বাঙালি খুঁজে পায় তার জাতিসত্ত্বার আত্মপরিচয়ের দিশা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় আত্মপরিচয় বিনির্মাণে শুরু হয় স্বাধিকার আন্দোলনের নতুন অভিযাত্রা।

তিনি বলেন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট ঘোষিত ২১ দফা বাস্তবায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তত্ত্বাবধানে গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান নিযুক্ত হয়েছিল প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এর পরে শুধুই আন্দোলন আর সংগ্রামের ইতিহাস। যার নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

নির্মল রঞ্জন গুহ বলেন, জাতির পিতা দিয়েছেন ভাষার অধিকার আর স্বাধীনতা। শেখ হাসিনা এনে দিয়েছেন বাংলা ভাষার আন্তর্জাতিক সম্মান।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, একুশ আমাদের আত্মপরিচয়, একুশ মানে মাথা নত না করা।

শ্রদ্ধা নিবেদনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভাষা শহিদদের প্রতি স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

আপডেট টাইম : ১২:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১