ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তালা ভেঙে হলে ঢুকছেন জাবি শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আল বেরুনি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা ফজিলাতুন্নেসা হল, নওয়াব ফয়জুন্নেসা হল, শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল ও জাহানারা ইমাম হলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রীদের হলগুলোতে গেট ভেঙে প্রবেশের চেষ্টা করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমি শিক্ষার্থীদের এ ধরনের অনৈতিক কার্যক্রমে অংশ না নেওয়ার আহ্বান জানাই।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হল খোলার দাবি মেনে নেয়নি। আমরা এভাবে অনিরাপদভাবে বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকতে পারি না। তাই আমরা বাধ্য হয়েই তালা ভেঙে হলে প্রবেশ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তালা ভেঙে হলে ঢুকছেন জাবি শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৩:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১