ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রে সতর্ক থাকার পরামর্শ কাদেরের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা, সেজন্য জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা। তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সরকার পতনের সাইরেন বেজে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে এবং পদ-পদবি ধরে রাখতে বিএনপির কিছু কিছু ফরমায়েশি নেতা ধান ভানতে শিবের গীত গেয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাত কঠিন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার ঠুনকো কোনো জিনিস নয় যে, ধাক্কা লাগলেই পড়ে যাবেন।

বিএনপির রাজনীতি বৈপরীত্যে ভরা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের কোনো কোনো নেতার মস্তিষ্ক অপপ্রচার আর গুজব তৈরির উর্বর কারখানা। তিনি বলেন, সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচকতা বিএনপির রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপিকে বিদায়ের সাইরেন বাজিয়ে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রে সতর্ক থাকার পরামর্শ কাদেরের

আপডেট টাইম : ০৩:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১