ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বঙ্গবন্ধুকে অস্বীকার করে কারো রাজনীতি করার অধিকার নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করেন স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। এই দেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করেই রাজনীতি করতে হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত ‘মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিকভাবে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কমিশন গঠন করে বঙ্গবন্ধুর খুনে মদদদাতাদের আগামী প্রজন্মরে কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাবেকমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন, আবদুল মতিন ভুঁইয়া, রিয়াজ উদ্দিন, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ এবং গণ আজাদী লীগের মহাসচিব ড. নাসির উদ্দিন খান বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বঙ্গবন্ধুকে অস্বীকার করে কারো রাজনীতি করার অধিকার নেই

আপডেট টাইম : ০৮:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১