ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কাল বরিশাল ছাড়া সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) সারা দেশের মহানগর ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। তবে এ কর্মসূচির বাইরে থাকবে বরিশাল।

পরদিন পূর্বঘোষিত কর্মসূচি থাকায় বরিশালে আগামীকাল এ কর্মসূচি পালিত হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বরিশাল মহানগরে সমাবেশ করবে দলটি।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর  নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‌’বীর-উত্তম’ খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল বুধবার বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারা দেশের মহানগর এবং জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কাল বরিশাল ছাড়া সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি

আপডেট টাইম : ০২:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১