ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আ.লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির ইমেজ পরিচ্ছন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে দেশের মানুষের কাছে জাতীয় পার্টির ইমেজ অত্যন্ত পরিচ্ছন্ন। তাই আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। দেশের মানুষ আগ্রহ ভরে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের তরুণ সমাজের সামনেও জাতীয় পার্টি আকর্ষণীয় দল। এছাড়া সমাজে ক্লিন ইমেজের বিশিষ্টজনরাও জাতীয় পার্টিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জাতীয় পার্টিতে যোগ দিতে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে শনিবার দলীয় সংসদ-সদস্যদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সামনে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে হবে। প্রতিটি ইউনিটে জাতীয় পার্টিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করতে দলীয় সংসদ-সদস্যদের প্রতি আহ্বান জানান পার্টি চেয়ারম্যান।

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, ফকরুল ইমাম এমপি, মসিউর রহমান রাঙ্গা এমপি, নাসরিন জাহান রতনা এমপি, নাজমা আখতার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, শফিকুল ইসলাম জিন্নাহ এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি ও ভাইস চেয়ারম্যান পীর ফজলুর রহমান মেজবাহ এমপি এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আ.লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টির ইমেজ পরিচ্ছন্ন

আপডেট টাইম : ০৯:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১