ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুঞ্জন উড়িয়ে দিলেন সুস্মিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। দুই বছরেরও বেশি সময় ধরে মডেল রহমান শলের সঙ্গে প্রেম করছেন সাবেক এই মিস ইউনিভার্স। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের।

এদিকে সম্প্রতি বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়— প্রেমিকের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না সুস্মিতার। তাদের সম্পর্কে চিড় ধরেছে এবং ব্রেকআপের কথা ভাবছেন তারা। মূলত, সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতার একটি পোস্ট থেকেই এই গুঞ্জন শুরু হয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘সমস্যা হলো নারীরা মনে করে পুরুষদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু হয় না। পুরুষদের ভুল ধারণা, নারীরা কখনোই ছেড়ে যাবে না। কিন্তু তারা যাবে।’

সর্বশেষ ‘আরিয়া’ ওয়েব সিরিজে দেখা গেছে সুস্মিতাকে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শক-সমালোচকদের বেশ প্রশংসাও কুড়িয়েছেন। এই ওয়েব সিরিজের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে সুস্মিতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুঞ্জন উড়িয়ে দিলেন সুস্মিতা

আপডেট টাইম : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১