ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার কাদের মির্জার গাড়ি বহরে হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগ নেতা সেলিম আহত হয়েছেন বলে অভিযোগ।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় দাগনভুঞা জিরো পয়েন্টে দুর্বৃত্তরা এই হামলা করে বলে অভিযোগ কাদের মির্জার।

তিনি গণমাধ্যমকে জানান, হামলার সময় সামনে একটি ট্রাক থাকায় আমার গাড়িটি পার হয়ে এলেও পেছনের গাড়িতে দুর্বৃত্তরা ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা করে এবং ডিম ছোড়ে। এতে গাড়ির ব্যাপক ক্ষতি হয়। হামলায় বসুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আহত হন।

‘দুর্বৃত্তরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে আমি মনে করি। তবে তারা যতই হামলা করুক, আমি সত্য কথা বলবো। আল্লাহর দয়ায় যদি সহিসালামতে শপথ নিতে পারি, তবে আইনি পদক্ষেপ নেব।’

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমদ জানান, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার কাদের মির্জার গাড়ি বহরে হামলা

আপডেট টাইম : ১০:৪১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১