ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নতুন অভিজ্ঞতার মুখোমুখি মিমো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৪৫৫ বার

ছোটপর্দার অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত লামিয়া মিমো। বর্তমানে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বিভিন্ন স্টেজ শোতে নেচেছেন, মডেলিং করেছেন, নাটকে নিয়মিত অভিনয় করেছেন। এবার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন মিমো।

সম্প্রতি একটি চলচ্চিত্রের আইটেম গানে নাচার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ‘সুপার হিরো সুপার হিরোইন’-খ্যাত এই তারকা নাচবেন ডি এ তায়েবের ‘সোনাবন্ধু’ নামের একটি চলচ্চিত্রে। এতে অভিনয় করেছেন— ডি এ তায়েব, পপি ও পরীমনি।

আইটেম গানে নাচ করা প্রসঙ্গে মিমো দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘হঠাৎ করেই গানটিতে চুক্তিবদ্ধ হয়েছি। কয়েক দিন আগে বাংলাদেশ পুলিশের একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ডি এ তায়েবের সঙ্গে আমার দেখা হয়। উনি আমার নাচ দেখে ‘সোনাবন্ধু’ ছবির আইটেম গানে অংশ নেবেন কি না, জানতে চাইলেন। আমি সম্মতি দেওয়ার কিছুক্ষণের মধ্যে চুক্তিপত্রের কাগজ নিয়ে হাজির হন ডি এ তায়েব।’

অভিনেত্রী হিসেবে মিমোর জনপ্রিয়তা আছে। এবার দেখার পালা আইটেম কন্যা হিসেবে মিমো কেমন পারফর্ম করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

নতুন অভিজ্ঞতার মুখোমুখি মিমো

আপডেট টাইম : ১০:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬