ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখার কারণ জানেন আওয়ামী লীগ আমলের গুম-খুনের বিচার করুন, না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

হাইকোর্টে সব আসামি খালাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পিরোজপুর ভান্ডারিয়ার বাদল সরদার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং বিচারপতি এএসএম আব্দুল মোবিনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। খালাসপ্রাপ্তরা হলেন, ভান্ডারিয়া উপজেলা উত্তর ভিটাবাড়িয়া গ্রামের শহীদ শিকদার, দুলাল শিকদার, বাদল শিকদার, নিজাম শিকদা র, ভিটা বাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সালাম সরদার, হারুন শিকদার ও মিনু শিকদার।

আসামিদের আপিল এবং সরকারপক্ষের ডেথ রেফারেন্স শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত। আসামিপক্ষের আপিল শুনানি করেন অ্যাডভোকেট ফজলুল হক ফরিদ, শেখ আলী আহমেদ খোকন, মো.আব্দুর রাজ্জাক। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

প্রসঙ্গত: ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে ভিটাবাড়িয়া গ্রামের জালাল সরদারের ছেলে কলেজছাত্র বাদল সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে মামলা করেন। এ মামলার বিচার চলাকালে ২০০৩ সালে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলাটি পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন।
বিচার শেষে ২০১৫ সালের ১ জুলাই ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত মামলার রায় দেন। রায়ে ভান্ডারিয়া উপজেলা উত্তর ভিটাবাড়িয়া গ্রামের শহীদ শিকদার, দুলাল শিকদার, বাদল শিকদার, নিজাম শিকদারকে মৃত্যুদন্ড দেয়া হয়। এ ছাড়া ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সালাম সরদার, হারুন শিকদার ও মিনু শিকদারকে দেয়া হয় যাবজ্জীবন কারাদন্ড। আসামিদের আপিল এবং সরকারপক্ষের ডেথ রেফারেন্স শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।

এ বিষয়ে অ্যাডভোকেট ফজলুল হক খান ফরিদ বলেন, হত্যাকান্ডের সময় এই মামলার এক আসামি অন্য মামলায় জেলে ছিলেন। কিন্তু একজন সাক্ষী জেলে থাকা ওই আসামির বিরুদ্ধেও সাক্ষ্য দেন। এরকম কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েই হাইকোর্ট খালাসের রায় দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হাইকোর্টে সব আসামি খালাস

আপডেট টাইম : ১২:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১