ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কোথাও সরকারের মুখ দেখানোর জো নেই: রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখাবার জো নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।

রাজধানীর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাড্ডা লিংক রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের দেশের মাটিতে পা রাখার জায়গা নেই। চারদিক থেকে ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারও মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতোমধ্যে এই আওয়ামী সরকার গণধীকৃত হয়ে গেছে। সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তি নেই ।

‘তাই পূর্বের বৈশিষ্ট্যের মতো প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরাও যে ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশের জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ’

যে কোনো মুহূর্তে এই সরকারের পতন ঘটবে উল্লেখ করে রিজভী বলেন, অনতিবিলম্বে দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজা ও প্রত্যাহার করতে হবে। নইলে এক সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুতি নিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কোথাও সরকারের মুখ দেখানোর জো নেই: রিজভী

আপডেট টাইম : ০৩:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১