ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

অভিনেত্রী শাবনূর যেন উল্টোপথেই হাঁটছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬
  • ৩৫১ বার

বেশ কয়েক বছর ধরেই ফেসবুকে বাংলাদেশের তারকারা সক্রিয় হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে অনেকে আবার ফেসবুকে এতটাই সক্রিয় যে দিনরাত ২৪ ঘণ্টাই তাঁদের ফেসবুক অ্যাকাউন্টটি সক্রিয় দেখায়। দেশের তারকারা যেখানে ইদানীং ফেসবুকে ব্যস্ত সময় কাটান, নিজেদের কাজের আপডেট তথ্য জানান—সেখানে যেন উল্টোপথেই হাঁটছেন দেশের চলচ্চিত্রের একসময়ের সাড়াজাগানো অভিনেত্রী শাবনূর।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতি নাকি তিনি মোটেও আগ্রহী নন। আর তাই এখনো পর্যন্ত ফেসবুকে কোনো অ্যাকাউন্ট খোলেননি তিনি। ফেসবুক থেকে দূরে থাকায় বেশ আনন্দে আছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
অবশ্য বাস্তবতা হচ্ছে, শাবনূরের নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও ফেসবুকে তাঁর নামে রয়েছে একাধিক অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে শাবনূরের নামে বিভিন্ন পোস্ট আপলোড করা হয়। আর এ বিষয়টি নিয়ে বেশ বিরক্ত তিনি।
এ প্রসঙ্গে শাবনূর বলেছেন, ‘ফেসবুকে যুক্ত না হয়ে আমি বেশ শান্তিতেই আছি। অনেককে বলতে শুনি, ফেসবুকের মাধ্যমে নাকি সবার সঙ্গে যোগাযোগের বাড়তি সুবিধা থাকে। সত্যি কথা বলতে, আমি কিন্তু ফেসবুক ব্যবহারের সুবিধা খুব একটা দেখতে পাই না। আমার মনে হয়, উপকারের চেয়ে মানুষের অপকারই করে বেশি। সবচেয়ে বড় ক্ষতি করে সময়ের।’
শাবনূর বলেন, ‘দেখা যায়, পরিবারের সদস্যরা একই ঘরে থেকেও সবাই যার যার মতো মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। তাদের মধ্যে কথাবার্তা, ভাববিনিময় খুব একটা হয় না।’ তিনি এ-ও বলেন, ‘আমি এমনও দেখেছি যে একই বাসায় আছে, অথচ এক রুম থেকে আরেক রুমে ফেসবুকে মেসেজ দিয়ে ডাকাডাকি করে! ক্ষেত্রবিশেষে দূরের মানুষ কাছে আসে ঠিকই, কিন্তু কাছের সব মানুষেরা ক্রমেই দূর থেকে দূরে সরে যায়; যা সত্যিই খুবই দুঃখজনক।’

বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের খুব শিগগিরই বড়পর্দায় কাজ শুরুর কথা রয়েছে। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

অভিনেত্রী শাবনূর যেন উল্টোপথেই হাঁটছেন

আপডেট টাইম : ১২:৫৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০১৬