ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঝাল ঝাল সবজির ভাপা পিঠা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত মানেই ঘন কুয়াশার চাদর গায়ে মুড়িয়ে গরম গরম পিঠা খাওয়া।  ভাপা, পুলি, চিতই ছাড়াও চেনা জানা নানান পিঠা বানানো এবং খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। ভোজন রসিক বাঙালির গতানুগতিক খাবারের পাশাপাশি সবসময় আলাদা স্বাদ চাই। তাই তো গুড়ের মিষ্টি ভাপা পিঠা ছেড়ে এবার চেখে দেখুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।

বাজারে উঠেছে শীতের তাজা সব সবজি। এসব সবজিএই শীতে পিঠার উৎসব আয়োজনে ঘরেই তৈরি করতে পারেন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা। রেসিপিও একদম সহজ। জেনে নিন-

উপকরণ: চালের গুঁড়া প্রয়োজন মতো, ধনিয়া পাতা কুচি আধা কাপ,গাজর কুচি আধা কাপ, ফুলকপি কুচি আধা কাপ, মরিচ কুচি ৪ থেকে ৫টি, লবণ স্বাদ মতো।

প্রণালী: প্রথমে ফুলকপি মিহি করে কুচি করে দুই মিনিট ভাপিয়ে নিন। তারপর বাকি সবজির সঙ্গে ভাপানো ফুলকপি মেশান। এবার একটি হাড়িতে পানি চুলায় দিন।

একপর্যায়ে পানি ফুটে উঠলে ভাপা পিঠা তৈরির ছিদ্রযুক্ত মাটির ছাঁচ বসিয়ে আটার গোলা দিয়ে চারপাশ ভালোভাবে আটকে দিন। তারপর ভাপা পিঠার ছাঁচে পাতলা কাপড় রেখে তাতে লবণসহ চালের গুড়া বিছিয়ে নিন।

এবার ভাপানো ফুলকপিসহ সবজির মিশ্রণ ওপরে ছড়িয়ে দিন। তার ওপরে আবার চালের গুড়া বিছিয়ে নিন। কিছু সবজি কুচি ওপরে ছড়িয়ে হাত দিয়ে চেপে গোলাকার পিঠার আকৃতি দিন। এবার কাপড়সহ পিঠাটি হাড়িতে বসানো ছাঁচের ওপর রাখুন। এভাবে দেড় থেকে দুই মিনিট ঢেকে রাখুন। ব্যাস, একে একে পিঠাগুলো নামিয়ে পছন্দমতো সাজিয় গরম গরম পরিবেশন করুন ঝাল ঝাল সবজির ভাপা পিঠা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঝাল ঝাল সবজির ভাপা পিঠা

আপডেট টাইম : ০৪:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১